ভোলা প্রতিনিধি: ভোলায় নিখোঁজের ২দিন পর খাল থেকে সাইদুর রহমান সামি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই ) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেরে বাংলা বাজার এলাকার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি ভোলা পৌর ৬নং ওয়ার্ডের দরগা রোড এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে।
ভোলা সদর ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের দুই ভাই ঈমন ও সাইফুর রহমান আমাদের জানিয়েছে, তিনি ঈদের দিন (২১ জুলাই) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর আসেননি। এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে আজ শুক্রবার দুপুরের দিকে ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা বাজার এলাকার খালের পানিতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।
নিহতের বড় ভাই ঈমন জানান, তার ছোট ভাই সাইদুর রহমান সামি মানুষিক ভারসাম্যহীন। এর আগেও সে দুই, তিন বার আতĄহত্যার করার চেষ্টা কওে ব্যর্থ হন। এই কারণে তাদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে ভোলা সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী আগে করা আছে।
লাশের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments