মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রয়ারি) সদর উপজেলা হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় পাট চাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে বেশকিছু গুরুত্বপুর্ণ বিষয় তুলে ধরা হয়। এ ছাড়াও প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তব্য প্রদানসহ সভাপতিত্ব করেন বিজেএ'র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। এ'তে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।
কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রিশাদ আব্দুল্লাহ। পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তঃপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলার কৃষি অফিসার মোঃ নাসিরুল আলম, রিবন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট অধিদপ্তর দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার। উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক মোঃ নজরুল ইসলাম। এবং আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার উপ- সহকারী পাট উন্নয়ণ কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষাণ-কৃষাণি উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments