দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ দেশের সব বাণিজ্যিক ও তফসিলি ব্যাংকে এব্যাপারে চিঠি পাঠিয়েছে।মঙ্গলবার (১০ আগস্ট) পাঠানো চিঠিতে রোজিনা ইসলামের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে প্রতিষ্ঠানটি।
জাতীয় পরিচয়পত্রের সঙ্গে রোজিনা ইসলামের নামের মিল নেই। এনআইডিতে তার নাম রোজিনা আক্তার থাকলেও পিতা ও মাতার নামে কোনো পরিবর্তন নেই বলেও জানা গেছে।
চিঠিতে সাংবাদিক রোজিনা ও মাতা-পিতার নামের সঙ্গে স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র আরটিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউ তাদের চিঠিতে, রোজিনা ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই সব হিসাবের যাবতীয় তথ্য কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী চেয়েছে।
বিএফআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, রোজিনা আক্তারই যে রোজিনা ইসলাম তা নিশ্চিত হওয়ার জন্য কিছুদিন আগে রোজিনা ইসলামের নামে হওয়া তথ্য চুরির মামলার এজাহারে উল্লেখ করা রোজিনা ইসলামের পিতা ও মাতার নামের মিল পাওয়া গেছে।
চলতি বছর ১৭ মে সচিবালয়ে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওইদিন রাত সাড়ে ৮টার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়। রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেন।পরদিন ১৮ মে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত পুলিশের করা রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হওয়া রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর আদালত ২০ মে শুনানি শেষ করে ২৩ মে আদেশের দিন ধার্য করেন। পূর্ব নির্ধারিত আদেশের দিন রোজিনা ইসলামের করা জামিন আবেদন মঞ্জুর করে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। ওইদিনই রোজিনা ইসলাম গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments