ডেস্ক রিপোর্ট: সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জীবনের প্রতিটি ধাপেই সমাজের জন্য কাজ করার ও ভূমিকা রাখার সুযোগ থাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রবীণদের দক্ষতা চিহ্নিত করে সে অনুযায়ী সমাজের উন্নয়নে তাদের কাজে লাগাতে উদ্যোগ নেবে।
আজ ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, প্রবীণরা নিজেদের অক্ষম ও অপাঙক্তেয় মনে করবেন না। প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমাজের জন্য অনেক কিছু দেওয়ার আছে, সেইসাথে যথাযথ মর্যাদাও আপনাদের প্রাপ্য। তিনি আরো বলেন, আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমরা আপনাদের সহায়তা করবো।
দিবসটি উপলক্ষ্যে আগারগাঁওস্থ প্রবীণ হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সমাজকল্যাণ উপদেষ্টা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন। র্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণব্যক্তি ও প্রবীণ কল্যাণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহেদ পারভেজ। আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments