কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। হুইল চোয়ারে বসে অসুস্থ্য শরীর নিয়ে ভোট দিতে আসেন প্রায় ষাটউর্ধ্ব বয়সি আবুল কালাম আজাদ। তখন ঘড়ির কাটায় ঠিক সকাল সাড়ে ১০ টা। কেমল মাত্র শীতের আভা কেটে রোদ উঠতে শুরু করেছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় তার সাথে কথা হয়। তিনি বলেন এটাই মনে হয় জীবনের শেষ ভোট দেওয়া। হয়তো আর নাও দিতে পারি। যার জন্য ভোট কেন্দ্রে আসলাম। তবে পছন্দের পার্থীকে শান্তিপুর্ন ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছেন এতেই তিনি খুশি।
জানা গেছে, পটুয়াখালীর-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে ১১০ টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল থেকে কোন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েনি। তবে ভোট গ্রহন থেকে শেষ পর্যন্ত কম-বেশি ভোটার ভোট দিতে এসেছেন। রবিবার সকাল আটটায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। চলে একটানা বিকাল ৪ টা পর্যন্ত। এ আসনটিতে ২ লক্ষ ৯০ হাজার ৬ শ'৮৮ জন ভোটারের বিপরীতে এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ আসেনের বেশ কয়েকটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, শান্তিপূর্ন পরিবেশের মধ্যেই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
এদিকে পুরো নির্বাচনী এলাকা নিরাপত্তার চাঁদরে ঢাকাছিলো। আইনশৃঙ্খলা রক্ষায় এ উপজেলায় ৪ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্বপালন করছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩৭৩৮ জন। এর মধ্যে দুপুর ২ টা পর্যন্ত ১২৮৬ জন ভোটার ভোট দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. জাহাঙ্গির হোসেন সাংবাদিকদের জানান, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে যে কোন ধরনের অপ্রিতীকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন তৎপর ছিলো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments