ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামীলেগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে-সেই পরিবেশ বজায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আওয়ামীলীগের আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে আসলে ক্ষমতায় যেতে পারবেনা ভেবে নেতৃত্ববিহীন দল বিএনপি সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টিকারিদের প্রতিরোধ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে আদর্শ নিয়া দেশ স্বাধীন করেছেন, জাতীয় চার নেতা জীবন দিযেছেন।সেই আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতি সন্ডলীর সদস্য শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি, সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর রিপি, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।
স্মরণ সভা সঞ্চালন করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments