মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহীঃ রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২)। তিনি নগরীর উপকণ্ঠ কাটাখালীর মাসকাটাদীঘির মৃত কালাম ইসলামের ছেলে।
জানা গেছে,শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। পরে রুবেলের মরদেহ পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্বজনরা জানায়,মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী সন্তান জন্ম দেয়। রুবেল সেখান থেকে এসে খড়খড়ি বাইপাস থেকে বাজার করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। এসময় তিনি দুর্ঘটনার শিকার হন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন,মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments