ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। নোট ৬০এক্স নামের আকর্ষণীয় মূল্যের এ ফোনটিতে থাকছে আকর্ষণীয় ড্রপ প্রোটেকশন ফিচার। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নোট ৬০ এক্স এ রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারি। যাতে একবার পরিপূর্ণ চার্জেই স্মার্টফোনটি ৪৮ দিন ব্যবহার করা যায়।
রিয়েলমি নোট ৬০এক্স এর অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যারমধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে।
ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়।
অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়। খুব হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যা ম এবং ৬৪ জিবি রম। দেশে রিয়েলমির যেকোনো অথরাইজড রিটেইল স্টোরে নতুন এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায়।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments