ডেস্ক রিপোর্ট: আপনারা জানেন ২৮ ডিসেম্বর আমাদের দেশে মেট্রোরেলের যাত্রা শুরু হয়।কিন্তু মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় ২০ টাকা। অধিকাংশ সাধারন জনতার পক্ষে এত বেশি পরিমানের ভাড়া দিয়ে যাতায়াত করা সম্ভব নয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য হাফপাশের আয়োজন নেই। তাই আমরা মনে করি এই মেট্রোরেল সাধারন জনতা ও শিক্ষার্থী বান্ধব নয়। আমরা দাবি জানাই অনতিবিলম্বে মেট্রোরেলের ভাড়া কমিয়ে শিক্ষার্থীদের জন্য হাফপাশ চালু করতে হবে।
এর পাশাপাশি আপনারা জানেন সড়কে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে।এবং এ সকল দুর্ঘটনার সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে।বিভিন্ন জরিপ থেকে দেখা যায় বিগত চার বছরের তুলনায় ২০২২ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।সড়কে এ সকল মৃত্যুর দায় অবশ্যই প্রশাসনের গাফিলতি ও দায়িত্বহীনতার উপরেই বর্তায়। আমরা বর্তমান সময়েও নিরাপদ সড়কের দাবিতে ১১ দফার ভিত্তিতে আন্দোলন পরিচালনা করছি এবং যতদিন না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলমান থাকবে।
তারই প্রেক্ষিতে, ১১ জানুয়ারি বুধবার বিকেল ৩.৩০ মিনিটে রামপুরা ব্রিজে 'নিরাপদ সড়ক ও হাফপাস আমার অধিকার' এর পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনী ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments