দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে অজ্ঞাত (৩৫) এক চোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সাব-স্টেশন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় নিহত চোরের গায়ে চেক শার্ট, পরনে জিন্সের প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা বাঁধা ছিল। তবে তার পরচিয় পাওয়া যায়নি।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌফিকুর ইসলাম বাচ্চু জানান, বুধবার দিবাগত রাতে আথবা আজ বৃহস্পতিবার ভোরে সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। কিছু তার চুরি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে নিহত চোরের মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments