ফরহাদুল ইসলাম পারভেজ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বগির ট্রলি ভেঙে চাকা লাইনচ্যুতির ঘটনায় সোয়া ১২ ঘণ্টা পর মহানগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ৯ মার্চ) দুপুর ১২টার দিকে ভেঙে যাওয়া ট্রলি মেরামত করে বগিটিকে রেললাইনে তোলা হয়।
এর আগে গতকাল শনিবার (৮ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করার জন্য এক নম্বর লাইনে প্রবেশ করার সময় 'ঝ' বগির ট্রলি ভেঙে চারটি চাকা লাইনচ্যুত হয়।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করে। তবে স্টেশনের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হতে আরো কিছুটা সময় লাগবে।
এর আগে সকাল পৌনে ৯টায় দুর্ঘটনাকবলিত বগি রেখে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments