মুক্তি পেলেন ১২'দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা

প্রকাশ : 25 Jan 2024
মুক্তি পেলেন ১২'দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা

স্টাফ রিপোটার: কারামুক্ত হয়েছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

রবিবার তিনি হাইকোর্ট থেকে জামিন পান। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বে আসায় তিনি এই কয়েকদিন মুক্তি পাননি। আজকেও দীর্ঘ ছয়ঘন্টা কারাগারের গেটে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সৈয়দ এহসানুল হুদা। জেলগেটে জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে ১২ দলীয় জোটের এই সমন্বয়ককে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছিলো।

সম্পর্কিত খবর

;