টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত জন আহত হয়েছে। এ ঘটনা শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৩টার দিকে সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে ঘটেছে। ঘটনার পর থেকে যান চলাচলে ধীরগত রয়েছো তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
জানাগেছে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঢাকাগামী একটি ম্যাক্স গাড়ি (কাঁকড়া গাড়ি) সেতুর ১৮ নম্বর পিলারে কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সাতজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments