স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। এ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন। তিনি এসময় জানান, রায়েরবাজার গণকবরে ১১৪ শহিদের লাশ সমাহিত আছে।
উপদেষ্টা আজ রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের গণকবর পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।
জুলাই শহিদদের গণকবর নির্মাণকাজের মান নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না। তিনি বলেন, শহিদদের কবরগুলোতেও ইটের মান ভালো দিচ্ছে না। উপদেষ্টা এসময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্নমানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট সরবরাহসহ কাজের গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী ঠিকাদার পরিবর্তনসহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।
পোস্টমর্টেম বা ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তো অনেকেই শহিদ হয়েছেন। অনেকগুলো মামলা বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে। এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এসব বিচারের আওতায় আনা হবে।
উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments