স্টাফ রিপোটার: দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর ও সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।
চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।
চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, প্রকৌশলী মোঃ রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।
এছাড়া আইইবির ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মোঃ হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্মানি সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি'র ১৮ টি কেন্দ্র, ৩৩ টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০ টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
'উন্নত জগৎ গঠন করুন' এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে পেশাজীবিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments