দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আনছার আলী খান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মাার্ট বাংলাদেশে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, দেশকে সামনের দিকে আরো এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘বীরের কন্ঠে বীর গাঁথা’ অনুষ্ঠানে স্বাক্ষাতকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আনছার আলী খান আরো বলেন, ব্যক্তির সমালোচনা থাকতে পারে তা দলীয় স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। তাই কোন ব্যক্তির পিছনে না দৌড়িয়ে মাননীয় প্রধান মন্ত্রী যাকে যোগ্য মনে করে নৌকা দিবেন সেই নৌকার পিছনে দৌড়ান। মানুষে পিছনে দৌড়ালে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসবেনা।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আগামী নির্বাচনে প্রার্থী হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে আনছার আলী খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সব তথ্য আছে। তিনি যাকে যোগ্য মনে করে নৌকা দিবেন আমরা তার পক্ষে কাজ করবো। সরকারী কর্মকর্তা থাকাকালে এলাকার উন্নয়নে কাজ করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে জনগনের দৌড়গোড়ায় গিয়ে সবধরণের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারবো।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কাউছার আলী, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সভাপতি মহসিন আলী, সহ-সভাপিত সাইদুল আনাম, সাধারণ সম্পাদক বখতিয়ার খান সহ দৌলতপুরের সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments