ডেস্ক রিপোর্ট: রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়িতে স্থানীয় সেনা ক্যাম্পের ৬ সেনা সদস্য কর্তৃক এসএসসি পরীক্ষার্থী এক পাহাড়ি স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোট এই প্রতিবাদ জানান।
বিবৃতি নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে, গত ৩ সেপ্টেম্বর ২০২৩ রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর ৬ জন সদস্য কর্তৃক পাহাড়ি এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী কর্তৃক গণধর্ষণের ঘটনা ধামাচাপা করে রাখতে সেনা সদস্যরা মিটিঙ্গাছড়ার পাড়ার প্রধান, ভিক্টিম পরিবার ও কয়েকজন মুরব্বীকে ক্যাম্পে ডেকে হুমকি প্রদান এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভিক্টিমকে ডেকে নিয়ে সেনাদের শেখানো কথা মতো জোরপূর্বক সাক্ষাৎকার নিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যা সম্পূর্ণ প্রচলিত আইন বহিঃর্ভূত। গণতান্ত্রিক ছাত্র জোট কাপ্তাইয়ের সেনা সদস্যদের কর্তৃক পাহাড়ি এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments