ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে মোনাশ কলেজ, অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি)। রোববার (২১ জানুয়ারি) মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ারে (এমইউএফওয়াই) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এমইউএফওয়াই’র এ বছরের প্রথম ব্যাচের জন্য রাজধানীর গুলশান ১ অ্যাভিনিউ এলাকার এসএ টাওয়ারে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসিবির ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিলের স্বাগত বক্তব্য দিয়ে এই আয়োজন শুরু হয়। এরপর অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ড্যানিয়েল লাম এবং মোনাশ অস্ট্রেলিয়ার ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আজরা করিম।
পরে ইউসিবি ও এমইউএফওয়াই প্রোগ্রামের সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে সেশনের আয়োজন করা হয়। সেশনে মোনাশ প্রোগ্রামের পড়াশোনা, গুরুত্বপূর্ণ নীতিমালা, প্রয়োজনীয় অ্যাকাডেমিক টুল, মোনাশ ও ইউসিবি’র অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহার এবং এমওওডিএলই -এ (মডিউলার অবজেক্ট-অরিয়েন্টেড ডায়নামিক লার্নিং এনভায়রনমেন্ট) কোর্স পরিচালনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। শিক্ষাগত দক্ষতা, ভাষা দক্ষতা ও সংখ্যাগত (গাণিতিক) দক্ষতার ওপরও সেশন আয়োজিত হয়।
উল্লেখ্য, এমইউএফওয়াই জানুয়ারি ২০২৪ -এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত হলেও, ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত এমইউএফওয়াই -তে ভর্তির সুযোগ থাকছে।
এ বিষয়ে ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল বলেন, “আমাদের নতুন শিক্ষার্থীরা তাদের চমৎকার এ শিক্ষা যাত্রা শুরু করতে প্রস্তুত; আমি এখানে উপস্থিত আমাদের নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকের আলাদা লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমরা একযোগে কাজ করে যেতে চাই। এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, একটি সমৃদ্ধ আগামীর জন্য আশাবাদী আমরা।”
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) মোনাশ কলেজ, অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার এবং দেশের প্রথম শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত আন্তর্জাতিক শিক্ষাপ্রদানকারী প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা তাদের ও/এএস/এ/এইচএসসি পাশ করার পরপরই আন্তর্জাতিক প্রোগ্রামে ভর্তির মাধ্যমে মোনাশ ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অব লন্ডন - এলএসইতে ডিগ্রি অর্জনে যাত্রা শুরু করতে পারবেন। এখানে শিক্ষার্থীদের জন্য একইরকম গ্লোবাল অ্যাকাডেমিক কারিকুলাম ও সাশ্রয়ী টিউশন ফি গ্রহণের সুযোগ রয়েছে। এ প্রোগ্রাম ও কর্মশালা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- https://ucbbd.org/
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments