উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আতিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস,আই মোঃ সিদ্দিক সঙ্গীয় ফোর্স এস,আই কাজী ওবায়দুল কবির, এ,এস,আই মোঃ তোফাজ্জেল হোসেন, সফিকুল ইসলাম, মোঃ ইখতিয়ার, মোঃ সোহাগ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ রিয়াজ মিলে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার হারতা ব্রীজের উত্তর পার্শ্বে মা বাবার দোয়া নামক চটপটি হাউজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর থেকে ৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মাদক ব্যবসায়ী আতিকুর রহমান(১৯)কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে। ১০ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় বরিশাল জেলা গোয়েন্দা শাখার এস,আই মোঃ সিদ্দিক বাদী হয়ে অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী আতিকুর রহমানকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আতিকুর রহমান উপজেলার হারতা ৮নং ওয়ার্ডের হারুন বেপারীর ছেলে। মামলা তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এস,আই রবিউল। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মামলা নেয়া হয় এবং ইতিমধ্যে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বেপারী এলাকায় মাদকসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িয়ে পড়েছে। সে এল্কাায় যুবকদের হাতে হাতে মাদক ছড়িয়ে দিচ্ছে। তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় স্বস্তিতে এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments