রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া+উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন,জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments