দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ)
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর)বোচাগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক শহীদ কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি দিনাজপুরের বিরল উপজেলায় ঐতিহাসিক ২৪-এর জুলাই আন্দোলনে শহীদ তিনজন জুলাই যোদ্ধার কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মিষ্টিমুখ করানো হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামে নিজ পিতা মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরীর কবর জিয়ারত করেন। এর মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, “শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করেই আমি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছি।”
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments