বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল (ছাত্রী) ও আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতায় কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল ও শামসুন নাহার হল যৌথভাবে রানার্স-আপ হয়েছে। এছাড়া, আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতায় (দক্ষিণ অঞ্চল) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন এবং আইন বিভাগ রানার্স-আপ হয়েছে। আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতায় (উত্তর অঞ্চল) মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট রানার্স-আপ হয়েছে।
ঢাবি ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ীদেরসহ অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মন সুুস্থ থাকে এবং শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিশেষ মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। এছাড়া, খেলাধুলা জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে বলে তিনি উল্লেখ করেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments