ডেস্ক রিপোর্ট:দেশের বন্যাকবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পাঁচ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের এ সহায়তার সিদ্ধান্তটি দেশের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতির উদাহরণ।
দেশে চলমান বন্যা ১২টি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।এর ফলে সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের উদ্ধারসহ এসব এলাকায় ত্রাণবিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এউদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যাংকের এগিয়ে আসা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন,“একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের সহায়তায় অঙ্গীকার বদ্ধ।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments