বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু’র সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম
ডাকসু’র ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডাকসু’র সহ-সভাপতি মোঃ আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মুহাঃ মহিউদ্দীন খানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বচ্ছ প্রক্রিয়ায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ডাকসু’র কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি ডাকসু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় আর্টিক্যাল ২০ (১) (এম) অনুযায়ী সিনেটে ডাকসু’র ৫ জন ছাত্র প্রতিনিধি মনোনয়নের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ডাকসু’র কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়েও সভায় আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments