ফুলতলা প্রতিনিধিঃ- জুতা কিনে দিতে দেরি করায় পিতার উপর রাগ করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্কুল পড়–য়া ছাত্র। ঘটনাটি ঘটেছে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দক্ষিণডিহি গ্রামের মোঃ মইদুর রহমান ওরফে শিমুলের বড় পুত্র ও ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল রাফি (১৬) তার পিতাকে জুতা কিনে দেওয়ার কথা বললে তার পিতা পরের দিন কিনে দেবেন বলায় অভিমান করে রাত ৮ টায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা (নং- ০৩, তারিখ- ২৭/০১/২৪ খ্রিঃ) দায়ের করা হয়েছে। তার মুত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments