ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে পরিত্যক্ত ভবন থেকে এক প্রবাসী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফরহাদ মিয়া। সে পানিশ্বরের শাখাইতির মোল্লা হাটির হারিজ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে পানিশ্বর বাজারের ব্যবসায়ী হেলালের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ফরহাদ সৌদি আরব প্রবাসী। গত ৫ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। ৬দিন পর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা। তবে নিহতের পরিবারের অভিযোগ করেন ফরহাদ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পানিশ্বরে মাছ বাজার এলাকার একটি ভবনের পরিত্যাক্ত দ্বিতীয় তলায় ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান মামাতো ভাই হেলাল। পরে পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
ফরহাদের বাবা হারিজ মিয়ার জানান, আমার ছেলেকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিচারের দাবি করছি। পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, ঘটনাটি আমাদের কাছে রহস্য জনক মনে হচ্ছে। কারন ছেলেটির মরদেহ মেঝেতে লেগে আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারন জানা যাবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments