নজরুল ইসলাম, সাতক্ষীরা: বাংলাদেশ ছাত্রমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার ১৩ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সকাল ১০ টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাকিব মোড়ল।
সম্মেলনের উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলো।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ময়নুল হাসান, স্বপন কুমার শীল, জেলা যুব মৈত্রীর মফিজুল হক জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি।বক্তব্য রাখেন, সাবেক ছাত্রমৈত্রী নেতা বিশ^নাথ কয়াল, দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্মেলনে সাকিল মোড়লকে সভাপতি এবং জয়ন্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর কমিটি গঠন করা হয়।
অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি হেলাল উদ্দিন খান, আনন্দ সরকার, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রতন সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক সাহিদুল ইসলাম, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সুষমা সানা, দপ্তর সম্পাদক রকি হোসেন, স্কুল সম্পাদক শুভ দাস, তথ্য প্রযুক্তি সম্পাদক সাকিব হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ লেলিন, সদস্য যথাক্রমে ফারহান রহমান, ফয়সাল রহমান, রুবিনা পারভীন রুমী, স্মৃতি সরকার, রাকেশ সরকার, মল্লিকা সরকার, আতিক হাসান, শেখ শাহরিয়ার সিফন, আশিষ কুমার রায়, সোহেল রানা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments