তালা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মতিয়ার রহমান (৫৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। তিনি তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের বাসিন্দা এবং জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবু হাসান জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভৈরবনগর মোড় থেকে মিঠা বাড়ির দিকে যাচ্ছিল। এ সময সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে মারাত্মক জখম হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments