মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার একটি বাসা থেকে সাদা কাগজে চিরকুট লিখে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোসা. লুবা এর একটি iPhone 13 Pro Max মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর নাহিদ (২০)। নাহিদ নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মাজারে পাশে নাজিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, তালাইমারী ফাঁড়ির ইনচার্জ এ,টি,এম আশেকুল ইসলাম তিনি বলেন, গত ২৮/০৭/২০২২ খ্রিস্টাব্দে রাতের কোন একটা সময় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের লুবা নামের একজন শিক্ষার্থীর বাসা হতে ১ টি মোবাইল আইফোন চুরি হয় এবং সেখানে একটি চিরকুট লিখে রেখে যায় চোর। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য প্রায় (দুই লক্ষ টাকা)। পরে শিক্ষার্থীর ছোট ভাই উলফাত বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি জিডি দায়ের করেন,যাহার জিডি নাম্বার ১১৩৬।
তিনি আরো বলেন, মোবাইল চোর চিরকুটে লিখে যে, মোবাইল ফোনটি নিতে চাইলে ৪০ (চল্লিশ হাজার টাকা) নিয়ে চন্দ্রিমা আবাসিক এলাকায় কোন একটি ঠিকানায় টাকাটা রেখে যেতে বলে। পরে চিরকুটের লিখা অনুযায়ী মোবাইল ফোনের মালিক চিরকুটে লিখে রাখা স্থানে গেলেও সেখানে কাউকে দেখতে পাননি তিনি। পরে সেখান থেকে ফিরে আসেন।
জিডি হবার পরে আরএপি'র চন্দ্রিমা থানার পুলিশ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার-সহ আসামির অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করলেও মোবাইলটির অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লোকেশন দেখালে পুলিশকে অনেক বিভ্রান্তের মধ্যে পড়তে হয়।
পরে কয়েক দিন অতিবাহিত হওয়ার পর গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মতিসা মাজারে ঘুরতে যায় নাহিদ সহ আরো কয়েকজন তাদের চলাফেরা ও নাহিদের হাতে এত দামি মোবাইল ফোন দেখে মতিহার থানার ডিউটিরত পুলিশের সন্দেহ হলে মোবাইলটি দেখতে চাই এবং ফোনটির দাম জানতে চাইলে, মোবাইলটি পুলিশের হাতে দিয়ে চোর নাহিদ কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে মতিহার থানা পুলিশের সহায়তায় চুরি হওয়া মোবাইলটি উদ্ধার হলেও, ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চোর নাহিদ।
এ নিয়ে এলাকার পাড়া মহল্লার মোড়ে মোড়ে চোর নাহিদকে নিয়ে চলছে মানুষের মধ্যে সমালোচনা ও দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
চোর নাহিদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments