আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ের পানবর গ্রামের ২শত বছরের প্রাচীনতম শ্রী শ্রী কালিমাতা কামাক্ষা মন্দিরটি সংস্কারের অভাবে ঝরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এটি সংস্কারের নেই কোন উদ্যোগ। একটি ছাপড়া দেয়া মন্দির থাকলেও ঝড়-তুফানের কারণে তা ভেঙ্গে পড়ে আছে।
অনুসন্ধানে গিয়ে জানা গেছে, ২শত বছরের প্রাচীনতম শ্রী শ্রী কালিমাতা কামাক্ষা মন্দিরটি ১০০৮ বাংলা সনে ৪০ শতক জমির উপর প্রতিষ্ঠা করা হয়। উক্ত মন্দিরে আজ পর্যন্ত সরকারী/ বেসরকারী ভাবে নির্মিত করা হয়নি কোন স্থাপনা। নেই সীমানা প্রাচীর। যে কারণে স্থানীয় ভুমি খেকোরা প্রায়শই ওই জমিটা বেদখলের চেষ্টা চালায়। মন্দিরের একটি কমিটি থাকলেও জনবল আর অর্থের অভাবে ভাঙ্গা মন্দিরটি মেরামত করতে পারছে না। এর পরেও প্রতি বছরের আষাঢ় মাসে এখানে বসে মেলা। মেলার পরিবেশ না থাকলেও দেশের দুর-দুরান্ত থেকে আসেন ভক্তবৃন্দ।
এ ব্যাপারে কাংশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান জানান, ঐতিহ্যবাহী এ মন্দিরটি সংস্কারের প্রয়োজন।
মন্দির কমিটির সভাপতি সুকুমার চন্দ্র কোচ ও সাধারণ সম্পাদক পবিত্র বর্মণ জানান, অর্থের অভাবে মন্দিরটি সংস্কার করতে পারছিনা। বাউন্ডারি না থাকায় প্রভাবশালীরা মন্দিরের চারিপাশের জমি বেদখলের চেষ্টা করে। সংস্কার সহ বাউন্ডারি করা না হলে বিলীন হয়ে যেতে পারে ঐতিহ্যবাহী এ মন্দিরটি।
ঐতিহ্যবাহী এই মন্দিরটিকে টিকিয়ে রাখতে প্রশাসন সহ জনপ্রতিনিদের সহযোগীতা কামনা করছেন, এলাকার সর্বস্তরের সনাতন ধর্মাম্বলী ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments