নাটোর প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ সময় মোঃ হুসাইন নামে এক ট্রাক ড্রাইভার মারা যায়।নিহত হোসাইন ঝিনাইদহ কালীগঞ্জ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। এছাড়া অপর সাত জন আহত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নাটোর বগুড়া-মহাসড়কের সদর উপজেলার ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত পাঁচটি ট্রাক রাস্তায় ও একটি খাদে পরে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়।
এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে বলে জানান সাদ্দাম হোসেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments