স্টাফ রিপোটার: পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা উপলক্ষে নয়াপল্টনস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এসময় তারা নানা ধরনের স্লোগান দেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় নিহত নূরে আলমের জানাজা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তার লাশ নয়াপল্টনে এসে পৌছায়নি। এদিকে তার জানাজা উপলক্ষে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। বিপুল সংখ্যক নেতাকর্মী পার্টি অফিসের সামনে অবস্থান নেয়ায় মূল রাস্ত দিয়ে সব ধরনের জানচলাচল বন্ধ রয়েছে।ইতোমধ্যে তার জানাজা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ-দলটির সিনিয়র নেতারা নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন।
এর আগে গতকাল বিকেলে তার মূত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মীর স্লোগান আর মুষ্ঠিবদ্ধ প্রতিবাদে উত্তাল করে রাখে নয়া পল্টনের আশপাশের সকল রাস্তা।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টায় নয়া পল্টনে পার্টি অফিসের সামনে নুর আলমের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল সাড়ে ৫টার পর পল্টনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত নুর আলমের ডেড বডি হাসপাতাল থেকে ছাড় না হওয়ায় বৃহস্পতিবার সকালে জানাজার ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীরা অবস্থান ছেড়ে দেয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments