বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদক বিরোধী উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দেওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছে মাহফুজুর রহমান (২২) নামে এক ছাত্রলীগ নেতা।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ নয়াপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া খেলা রোধ ও মাদক বিরোধী উঠান বৈঠকে যোগ দেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান নিজেকে সমন্বয়ক এর পরিচয় দিয়ে কথা বলেন।
পরে স্থানীয়রা তাকে ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষণিক মাহফুজুর রহমানকে আটক করেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য। ছাত্রলীগের অপকর্ম ঢাকতেই সে কৌশলে সমন্বয়কের পরিচয় দিয়ে বেড়ান।
আটককৃত মাহফুজকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী । বৈষম্যবিরোধী কমিটিতে ঢুকে গোপন তথ্য ছাত্রলীগের কাছে পাচার করতো। নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments