মোংলা (বাগেরহাট) মো. নূর আলমঃ মোংলায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বন বিভাগের কর্মকর্তা করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টার দিকে মোংলা ইপজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানিয়রা। এ সময় তাঁরা হরিণটিকে তাড়া করে আটক করেন। সকাল ৯ টার দিকে হরিণটিকে বনবিভাগ উদ্ধার করে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটিকে ট্রলারে করে করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্র নেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
ওসি স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান' হরণটি ৭-৮ মাস আগে সুন্দরবন থেকে নদী সাঁতরিয়ে এ লোকালয়ে আসে। পরে স্থানীয়রা ধাওয়া করলে ইপিজেড এলাকায় ঝোঁপঝাড়ের ভিতরে লুকিয়ে যায়।
তবে অনেকে বলছেন সুন্দরবন থেকে এ যান্ত্রিক লোকালয়ে হরিণ আসা বা ৭-৮ মাস ধরে অবস্থান করা রহস্য জনক। কোন পাচারকারী চক্র হরিণটিকে ধরে নিয়ে যাওয়ার সময় হয়তো হরিণটি পালিয়ে যায়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments