মোঃ নূর আলম: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সরোয়ার খান কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন।
গতকাল জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির বিচারক প্যানেল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে তার নাম ঘোষণা করেন। ২০০৫ সালে মোঃ আলতাফ হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
মোঃ আলতাফ হোসেন ১৯৬৮ সালের পহেলা আগস্ট পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। বাবার নাম আব্দুল সোবহান মোল্লা। ও মায়ের নাম জোহরা খাতুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জীবন ও সাহিত্য কর্মের উপর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষক। তিনি ১৯৯৩ সালের ৪ আগস্ট আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে উপাধাক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন। মোঃ আলতাফ হোসেন বাংলাদেশ বেতারের একজন নাট্যকার নাট্য শিল্পী গীতিকার ও কথক ।
তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। তার প্রকাশিত কাব্যগ্রন্থ কৃষ্ণ মেঘের কাব্য , যৎ কিঞ্চিত ও জল তৃষ্ণায় কাঁদে জলজ শরীর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক তার স্ত্রীর নাম শিরিন সুলতানা ও মেয়ের নাম রওনক জাহান ইলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments