শফিকুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা “ধর্ষকের ফাঁসি চাই”, “নারী নির্যাতন বন্ধ কর”, “বিচারহীনতার সংস্কৃতি মানি না”, “উই ওয়ান্ট জাস্টিস”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস এলাকা। তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগের দাবি জানান।
ডিবেটিং সোসাইটির সদস্যরা সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন, “দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা বাড়ছে, অথচ অপরাধীরা অনেক ক্ষেত্রেই শাস্তি পাচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে নারীরা কখনোই নিরাপদ হবে না। আমাদের দাবি—ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউন্সেলিং এবং গাইডেন্সের সহকারী পরিচালক (সাইকোলজিস্ট) আদিবা আক্তার। তিনি বলেন, “বর্তমান সময়ে ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের মতো গুরুতর অপরাধ ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে এ ধরনের অপরাধ সমাজে আরও বেড়ে যাবে। এ বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে।”
সমাবেশে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “শুধু আইন করলেই হবে না, আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি। অনেক সময় প্রভাবশালীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। আমরা চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবাদী সমাবেশও তারই একটি অংশ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments