মহসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার(৬৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে …..রাজেউন)। ১০ অক্টোবর রাত ৯টায় উজিরপুর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। মৃত্যুকালে ১ভাই, তিনবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় মেজর এম.এ জলিল নূরানী মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, ওসি (তদন্ত) মমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আ.ন.ম আব্দুল হাকিম, সহকারী কমান্ডার আক্রাম হোসেন হাওলাদার, সেকেন্দার আলী হাওলাদার, আলী হোসেন ফকির, বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের অন্যতম সহযোগী ছিলেন এবং ভারতে প্রশিক্ষণ শেষে এলাকায় এসে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments