আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সীমান্ত ঘেঁষা কয়েকটি স্থানে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পাকিস্তান কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক নিরাপত্তা হুমকি ও সীমান্ত অস্থিতিশীলতার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।
অন্যদিকে আফগানিস্তান–এর স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলায় বেসামরিক হতাহতের আশঙ্কা রয়েছে। যদিও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দেশের মধ্যে নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ ও সীমান্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments