চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাপ্তান বাজারে মুরগির পাইকারি দোকানগুলো চাঁদাবাজি ও দলাদলির কারণে বাজারে তিনদিন যাবত বন্ধ রয়েছে মুরগি বেচাকেনা।দোকান বন্ধ থাকায় ক্রেতা ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে, বাজারে মুরগির সরবরাহ কমে গিয়ে মূল্যও বেড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে রাজধানীতে মূল্যবৃদ্ধির পাশাপাশি ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানীর কাপ্তানবাজার পোল্ট্রি মার্কেটে নতুন ইজারাদার নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবিবার রাতে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মাইকিং করে নতুন ইজারাদার নিয়োগের বিষয়টি জানিয়ে দেন সকলকে। এদিকে বাজার মালিক সমিতির নির্দেশে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
কাপ্তান বাজার পোল্ট্রি মার্কেটের সামনের এ দৃশ্য একেবারেই বেমানান। দেখা মিললো প্রায় ক্রেতা বিক্রেতা শূন্য কাপ্তানবাজারের।
ব্যবসায়ীরা জানালেন, গতবছর পাঁচ আগস্টের পর থেকে কাপ্তানবাজার পোল্ট্রি মার্কেটের খাস আদায় করা ব্যবসায়ী মালিক সমিতির নির্দেশে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট। তারা জানান, সিটি কর্পোরেশন ইজারাদার নিয়োগ দেওয়ায় মার্কেট বন্ধ রাখেন কথা বলেছেন মালিক সমিতি।
এ বিষয়ে জানতে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল মুরগী বেচাকেনায় বাঁধা সৃষ্টির কথা অস্বীকার করে বলেন, আমরা ইজারাদারদের জন্য বন্ধ বেচাকেনা বন্ধ রেখেছি। তারা একজোট হলে আমরা সঙ্গে সঙ্গেই বেচাকেনা শুরু করে দিবো।
খোঁজ নিয়ে আরো জানা যায়, স্থানীয় রাজনৈতিক এক নেতা ও ব্যবসায়িক সমিতি সভাপতি ও সেক্রেটারির যোগসাজসে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট।
সকল বিধি মেনে দরপত্র আহবানের পর সিটি কর্পোরেশন কর্তৃক ইজারাদার নিয়োগ দেওয়ার প্রমাণ মিলল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাইকিং এর মাধ্যমে। রবিবার রাতেই মাইকিং করে নতুন ইজারাদার কর্তৃক খাস আদায়ের বিষয়ে ঘোষণা দেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট।
পোল্ট্রি মার্কেট এর ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, সকল নিয়ম মেনেই দরপত্রে অংশ নিয়ে ইজারা পেয়েছেন তিনি।
ব্যবসায়ীরা বলছেন, খাস আদায় সংক্রান্ত জটিলতার অবসান হলে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন তারা এমনটিই আশা তাদের।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments