রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ উর রহমান বলেছেন,
মাদককে না বলুন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে বিকশিত করে সর্বনাশা মাদককে দুর করতে হবে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে যেতে হবে। শিক্ষকরা যেন ক্লাসে অন্তত ৫ মিনিট শিক্ষার্থীদের মোটিভেশন দেয় তার ব্যবস্থা করতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অফিসার্স ক্লাব বনাম ডাকবাংলো একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে শেষে তিনি এ কথাগুলো বলেছেন।
খেলায় ডাকবাংলো একাদশ চ্যাম্পিয়ন এবং অফিসার'স ক্লাব রানার আপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নবাগত বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ উর রহমান। তিনি ২৮ রান করে ২ উইকেট নিয়েছেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় সিংহ,সমাজসেবা অফিসার পার্থ সারথী,দেউরী ক্রিড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল সহ উভয় দলের খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments