মো.পাভেল ইসলাম রাজশাহী: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আদালতের বিচারক মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার পরবর্তী দিন ৯ আগস্ট নির্ধারণ করেছেন। মামলায় আবু সাইদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
গত ২১ জুলাই সন্ধ্যার পর জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড়ে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য রাখেন আবু সাঈদ চাঁদ। যার প্রতিবাদে ফুঁসে উঠে রাজশাহী আওয়ামী লীগ। চারঘাট ও বাঘায় চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। এর পর সোমবার বিকেলে রাজশাহীর পবা ও মোহনপুর এবং সন্ধায় বিক্ষোভ মিছিল করে নগরেও চাঁদকে অবঞ্ছিত ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments