জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ার পুরান এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার রাত ৩টা থেকে সোমবার দুপুর পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলো—মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) এবং রোকন ইসলাম জাফর (২৭)। অভিযানের পর তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে পুরান বগুড়া এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের দৌরাত্ম্যে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল এলাকায় অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের বাসা তল্লাশি করে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, বিদেশি মদের বোতল, মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তা আরও জানান, হাতকাটা সৌরভ এর আগে সেনাবাহিনীর আরেক অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে পাবনা কারাগারে আটক রয়েছে। তার সহযোগীরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments