ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১৬৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১২৮ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ১৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১১০ টি মোটরসাইকেলসহ মোট ২৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৮ টি মোটরসাইকেলসহ মোট ৭৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৯ টি বাস, ৩ টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ৫১০ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১২ টি বাস, ১টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ৯৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩৭ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (২৯ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments