ডেস্ক রিপোের্ট: বিপিএলের নবম আসরের পর্দা নামছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এর আগে কুমিল্লা শিরোপা জিতলেও এবারই প্রথম বিপিএলের শিরোপা জয়ের সুযোগ সিলেটের সামনে।
সিলেটের জন্য প্রথম হলেও কুমিল্লার সামনে রয়েছে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। শক্তির বিচারে কুমিল্লার চেয়ে খুব একটা পিছিয়ে নেই মাশরাফির সিলেট। ভিন্ন দলের হয়ে এখন পর্যন্ত মাশরাফি বিপিএলের চারটি শিরোপা জয়লাভ করেছেন।
এবারের বিপিএলের ফাইনাল ম্যাচে থাকছে প্রাইজমানির ছড়াছড়ি। টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। তবে, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা পুরস্কার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বড় অঙ্কের পুরস্কার। গত বছর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ২ লাখ টাকা পেলেও এবার পাচ্ছেন ১০ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।
এদিকে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা আর রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments