স্টাফ রিপোর্টার: বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এখন থেকে নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে। সিন্ডিকেট করে আর ব্যবসা করা যাবে না। বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না। ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করবে।
আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের বাণিজ্য উপদেষ্টা এসব কথা জানান।
জ্বালানি তেলের দাম ইতোমধ্যে কমেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর ফলে পরিবহন ব্যয় কমবে,যা কম মূল্যে পণ্য উৎপাদনে সহায়ক হবে।
পোল্ট্রি খাতের শীর্ষ ব্যবসায়ীদের সাথে কী আলোচনা হয়েছে-এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিম ও মাংস উৎপাদনকারীদের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। আবার বিপণনেরও কিছু মিস ম্যানেজমেন্ট রয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। ট্যাক্স ও ট্যারিফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উৎপাদক পর্যায়ে ১৮৫ টাকার সোনালি মুরগী ঢাকায় ২৪০ টাকায় বিক্রি হচ্ছে এমন বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান,প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রেয়াজুল হক-সহ দেশের পোল্ট্রি খাতের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments