উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের কিশোর রানা (১৭) ঢাকার কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে।
২৩ অক্টোবর বুধবার রাতে কেরানীগঞ্জের কলাতিয়া বাবর কোম্পানির জুতার কারখানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রানার সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসভার ৪ নং ওয়াডের ভিআইপি রোডের মোঃ আলী হোসেন সরদারের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি কেরানীগঞ্জের কলাতিয়া নিশানবাড়ি এলাকায় থেকে বাবর কোম্পানির জুতার কারখানায় কাজ করতেন।
রানার সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, রানা এবং তারা একসঙ্গে একই কারখানায় কাজ করতেন। ঘটনার দিন বিকেলে কাজের বিষয়ে রফিকুল নামে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে কারখানার গেটের কাছাকাছি একটি স্থানে রফিকুল, হৃদয় এবং শাকিল মিলে রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রানার চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।পরে তাকে প্রথমে কলাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের গলায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। ইতিমধ্যে কেরানীগঞ্জ থানা পুলিশ হত্যাকাণ্ডে জরিত ৩ জনকে জনকে গ্রেফতার করেছে ।স্থানীয় সুত্রে আরো জানাযায় রানা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছেনী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments