স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে এলাকাব্যাপী উন্নয়নমূলক কাজে সমন্বিতভাবে কাজ করতে চান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও রূহের মাগফেরাত কামনা করেন। তিনি ২৪ এর গণ-আন্দোলনে নিহত ছাত্রজনতা এবং থানার ছাত্রদলের প্রয়াত নেতাকর্মীদেরও স্মরণ করেন।
অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাবিবুর রশিদ হাবিব বলেন,“আমরা বিশ্বাস করি, দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার নেতৃত্বেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষকে সমঅধিকার, ভোটাধিকার ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে চান, এবং সেই লক্ষ্যেই দল কাজ করছে।
হাবিব জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। এসব মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা-৯ নম্বর আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন,
“ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের সমর্থনই হবে পরিবর্তনের পথে বড় শক্তি।”
সমাবেশে তিনি আগামীকাল প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল বের করার আহ্বান জানান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন,“রাজপথে থেকেছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকব এটাই আমার অঙ্গীকার।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না,লিটন মাহমুদ, সবুজবাগ থানার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, যুব নেতা এনামুল হক, সবুজবাগ থানা বিএনপির আহবায়ক আব্দুর রহিম সহ প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি খিলগাঁও তালতলা হয়ে মান্দা ব্রিজে গিয়ে শেষ হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments