ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার নিন্দা

প্রকাশ : 04 Sep 2024
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার নিন্দা

ডেস্ক রিপোর্ট:  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ এক যুক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাদী ভূঁইয়া ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টোর নাহিদ সাব্বির এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবাজার বঙ্গ ইসলামিয়া মার্কেটে চাঁদাবাজির সিন্ডিকেটের প্রতিবাদ করায় সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। আওয়ামী স্বৈরশাসনামলে বিভিন্ন জায়গায়  চাঁদাবাজি-সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে মানুষের দৃঢ় অবস্থানের প্রকাশ ও  রক্তক্ষয়ী জুলাই'২৪ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিরোধ করা আমরা প্রত্যক্ষ করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে নতুন পুরাতন চাঁদাবাজি-সন্ত্রাসের যে দৌরাত্ম বহাল আছে তা সমূলে উৎপাটন করতে হবে।


নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেছেন। একই সাথে সারাদেশে অব্যাহত দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সম্পর্কিত খবর

;