পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে নিজ ফ্ল্যাটে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক।
এঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় আটক করা হয়েছে হামলাকারী যুবককেও। আহত এই যুবকের নাম লিমন মিয়া। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
নগরীর ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ ভবনের ৫ম তলায় পরিবার নিয়ে বসবাস করতেন বিচারক আব্দুর রহমান। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে এই বাড়িতেই হামলার ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। হামলাকারী যুবকও বিচারক পরিবারের পূর্ব পরিচতি বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ ও স্থানীরা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে লিমন মিয়া বিচারকের বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলে গুরুতর আহত হন। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আর হাসপাতালে নেবার পর তাওসিফ রহমান সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে হামলাকারী যুবকও গুরুতর আহত অবস্থায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তার আহত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সেখানে দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লিমনও আহত হন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, হামলাকারী লিমন মিয়া যেহেতু অজ্ঞান অবস্থায় আছে তাই এখনই কী কারণে এটি ঘটেছে সেটি বলা যাচ্ছে না। তবে আমরা তদন্ত করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ কমিশনার জানান,পূর্বের ঘটনার জেরে সুমনের মা তাসমিন নাহার লুসী সিলেটের জালালাবাদ থানায় গত ৬ নভেম্বর লিমন মিয়ার বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। সেখানে তিনি লিমনের বিরুদ্ধে বারং বার টাকা নেবার অভিযোগ করেন। টাকা না দিলে পরিবারের সদস্যদের মরেে ফেলার হুমকি দেয়া বিষয়ে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছিলেন। সেই বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments