স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছে। রবিবার (৩১ আগষ্ট) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠক শেষে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীর সাংবাদিকদের জানান, গণঅভ্যূত্থানের এক বছর পেরিয়ে গেলেও আহতদের পুনর্বাসন, চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। শহীদ পরিবারের সদস্যরা যখন তাদের দাবিতে মাঠে নামেন, তখন পুলিশ লাঠি চার্জ করে এবং আহত করে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লঅহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছি। তিনি বলেন, আওয়ামীলীগের বিষয় যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে নেওয়া যেতে পারে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments